ইসলামিক সায়েন্সের আলােকে প্যারেন্টিং

ভূমিকা 

আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ রব্বল আলামীনের যিনি আমাদের নিকট আল কুরআন পাঠিয়েছেন জীবন পরিচালনার জন্য একটি পরিপূর্ণ দিকনির্দেশনা ( গাইডলাইন ) হিসেবে এবং মুহাম্মাদ কে পাঠিয়েছিলেন সেই গাইডলাইন বাস্তবায়ন করে দেখানাের জন্যে । আমরা মা - বাবারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কত কষ্টই না করে যাচ্ছি । কিন্তু বাস্তবে দেখা গেছে যে সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক ছেলেমেয়েরাই মা - বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । এরকম অনেক ঘটনাই ঘটেছে যে সন্তানদের উপর সঠিক সংশােধন প্রক্রিয়া প্রয়ােগ না করার কারণে সন্তান মা - বাবার অবাধ্য হয়ে গেছে । এসব পরিস্থিতিতে নিরাশ হওয়া যাবে না । অবশ্যই প্রত্যেকটা সমস্যার একটা সুষ্ঠু সমাধান রয়েছে । এসমস্যার মূল কারণ কী এবং তার সমাধান কিভাবে করা যাবে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে । আমাদের ১২ বছরের চিন্তা ও গবেষণার ফলাফল এ বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছি । এই বইটিতে কোন theory বা তত্ত্বকথা আলােচনা করা হয়নি , বরং সব practical তথা বাস্তবধর্মী বিষয় আলােচনা করা হয়েছে । বাস্তব অভিজ্ঞতার আলােকে একের পর এক ঘটনা তুলে ধরে তার একটি সঠিক সমাধান বের করার চেষ্টা করা হয়েছে । সূরা মুনাফিকুন এর ৯ নং আয়াতে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সতর্ক করে বলেছেনঃ “ মুমিনগণ ! তােমাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি যেন তােমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে না রাখে । " আবার সূরা আত তাগাবুন এর ১৫ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেছেনঃ “ তােমাদের ধন সম্পদ ও সন্তান - সন্ততি তাে কেবল পরীক্ষা স্বরূপ । আর আল্লাহর কাছে রয়েছে । মহাপুরস্কার " । সন্তান - সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করছি । আর সেই সন্তান যদি সত্যিকার অর্থে “ মুসলিম " না হয় তাহলে আমাদেরকে আখিরাতের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে এবং এই সন্তানই কিয়ামতের দিন তার মা - বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে । তাই আমরা যেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একমুখী ( one - way ) চিন্তা না করি । আমরা যদি এই লেখা থেকে প্রকৃতভাবে উপকৃত হতে চাই তাহলে লেখাটি একবার পড়েই যেন রেখে না দেই । একটু কষ্ট হলেও কয়েকবার মনােযােগ দিয়ে পড়ি এবং বােঝার চেষ্টা করি। বিষয়গুলাে গভীরভাবে চিন্তা করি এবং অন্যদের সংগেও শেয়ার করি আমাদের লেখাগুলাের উদ্দেশ্য অন্যান্য গতানুগতিক লেখা মতাে নয় । এটি আমাদের মত সাধারণ মুসলিমদের জন্য কুরআন - সুন্নাহর আলােকে একটি Exercise Book এবং সেই সাথে একটি গাইডলাইন । আমাদের উদ্দেশ্য সন্তানদের নিয়ে একটি সুখী ও সুন্দর পরিবার গঠন , এবং একই সাথে একটি সুন্দর সমাজ ও দেশ গঠন , যাতে এই পৃথিবীতেও সফল হওয়া যায় এবং একই সংগে পরকালেও সফল হওয়া যায় । জাযাকআল্লাহু খাইরন , আমির জামান নাজমা জামান টরন্টো , ক্যানাড়া ইসলামিক সায়েন্সের আলােকে প্যারেন্টিং।

চলবে.......


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মিলভিক ইন্সুইরেন্স

কীভাবে নিজের জন্য সঠিক ধরণের স্বাস্থ্য বীমা চয়ন করবেন?

কি ভাবে সঠিক ভাবে পুশ আপ করা যায়..!!